দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা
দি নিউজ লায়ন ; দক্ষিণবঙ্গ জুড়ে এবার রীতিমত বৃষ্টির সতর্কতা জারি করা হলো। এবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোনও কোনও জেলায় বৃষ্টির তাণ্ডবও দেখা যেতে পারে দক্ষিণবঙ্গে। তবে পুরোটাই নির্ভর করছে বঙ্গোপসাগরের নিম্নচাপের উপরে। যা রবিবার একটি নিম্নচাপ প্রচণ্ড শক্তিশালী হয়ে বৃষ্টি দেবে দক্ষিণবঙ্গকে।
তবে শনিবার পর্যন্ত চলবে গরম । এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। অস্বস্তিকর গরমের পরিস্থিতি থেকে মিলতে পারে স্বস্তি। সৌজন্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। এর ঘনীভূত হওয়ার সম্ভাবনা আগেই ছিল। সেদিকেই নজর ছিল আলিপুরের আবহাওয়া বিজ্ঞানীদের। বৃষ্টির চিত্র স্পষ্ট হতেই পূর্বাভাস দিয়েছেন তাঁরা। শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টি হয়নি। অথচ শুক্রবারে বেশ ভালো পরিমাণ বৃষ্টি হয়েছিল।
শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার থাকবে বেশ কয়েকটি এলাকায়। রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টির পূর্বাভাস মিলতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতা, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও , ঝাড়গ্রামে প্রবল বৃষ্টি হতে পারে।

Post a Comment